সারাদেশ

ঝিনাইদহে ট্রাক-করিমন সংঘর্ষে ৬ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত করিমনের ৬ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসী উদ্ধার করে।

জানা গেছে, পার্শ্ববর্তী একটি এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ১২ জন শ্রমিক বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মদনডাঙ্গা নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক পিছন দিক থেকে করিমনকে ধাক্কা দেয়। এসময় করিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যায়। পিছনে থাকা অন্য একটি পণ্য বোঝাই ট্রাক তাদেরকে পিষ্ট করে চলে যায়। এসময় ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে জেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ ফয়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শামিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা