সারাদেশ

রংপুরে বাস-ট্রাক সংঘর্ষ, সুপারভাইজার নিহত

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে রেজাউল করিম (৩৪) নামে এক সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার বাসযাত্রী। নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার জাগি সুটি বাড়ি গ্রামের বাসিন্দা।

বুধবার (১৩ জানুয়ারি) রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি কেরামত আলী। তিনি জানান, মঙ্গলবার রাতে মিথিলা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করে। বুধবার সকাল ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার খুনিয়ার দোলা নামক স্থানে পৌঁছলে একই দিক থেকে আসা ভাই ভাই পরিবহনের ট্রাক ওভারটেক করার সময় ওই বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থানেই মিথিলা কোচের সুপার ভাইজার রেজাউল করিম মারা যান। এ সময় চার যাত্রী আহত হয়েছেন।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা