সারাদেশ

চট্টগ্রামে আ.লীগ কর্মী নিহতের ঘটনায় আটক ২৬  

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিল প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলাগুলিতে কর্মী আজগর আলী বাবুল নিহতের ঘটনায় কাউন্সিলর প্রার্থী মাছ কাদেরসহ ২৬ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগর গোয়েন্দা পুলিশ ও ডবলমুরিং থানা পুলিশ যৌথভাবে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ কুমার দাশ।

পুলিশ জানায়, দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গোলাগুলিতে আজগর আলী বাবুল সর্দার নিহত হওয়ার ঘটনায় ২৬ জনকে আটক করা হয়েছে। তাদের নগরীর মনসুরাবাদস্থ ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে রাত ১০টার দিকে র‍্যাব-পুলিশের শতাধিক সদস্যের টিম নগরীর পাঠানঠুলিস্থ মাছ কাদেরের বাড়ীসহ পুরো এলাকা ঘেরাও করে অভিযান শুরু করে।

উল্লেখ্য, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডের মগপুকুর পাড় এলাকায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর এবং বিদ্রোহী আবদুল কাদেরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে দু’জন গুলিবিদ্ধ হলে তাদের হাসপাতালে নেয়ার পথে স্থানীয় আওয়ামী লীগ কর্মী ও নজরুল ইসলাম বাহাদুর সমর্থক আজগর আলী বাবুল সর্দার (৫২) মারা যান।

সান নিউজ/জে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

তুরস্ককে ৩-০ গোলে হারালো বেলজিয়াম

ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছেও বয়স যে শুধুই একটি সংখ্যা, তা আবারও প্রমাণ করল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা