সারাদেশ

৬ মাসের শিশুর বিশেষ অঙ্গে এসিড নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়ায় ছয় মাসের এক শিশুকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে শিশু আফিয়া আক্তার মিমের মা বাদি হয়ে সামসুন্নাহার (৪০) নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি মামলা করেছেন।

এর আগে গত শুক্রবার (৮ জানুয়ারি) গাজীপুরের কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সামসুন্নাহার রায়েদ ইউনিয়নের বড়হর গ্রামের মঞ্জরুল সরকারের স্ত্রী। এডিস নিক্ষেপের শিকার শিশু মিম একই গ্রামের ইমরানের হোসেনের মেয়ে।

শিশুর চাচা আরমান বলেন, ‘গত ৮ জানুয়ারি মায়ের কোল থেকে মিমকে নিয়ে যায় প্রতিবেশী সামসুন্নাহার। কিছুক্ষণ পর মিমের চিৎকারে বাড়ির লোকজন দৌড়ে গিয়ে দেখে তার গোপনাঙ্গ ও কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে পুড়ে গেছে।

‘দ্রুত তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেমে প্রেরণের নির্দেশ দেন। পরে তাকে বারডেমে নেওয়া হয়।'

কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ জানান, দুপুরের পর অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক বিরোধের জেরে ঘটেছে বলে জানা গেছে। তবে কী নিয়ে বিরোধ তা জানা জায়নি। তদন্ত চলছে।

তিনি বলেন, ‘শিশুটির গায়ে যে পদার্থ দেওয়া হয়েছে, তা এসিড কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষার পর তা বলা যাবে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা