সারাদেশ

মা-মেয়েকে ধর্ষণের দায়ে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে মা ও মেয়েকে ধর্ষণের দায়ে মানিকগঞ্জে মো. আওলাদ হোসেন নামে এক ব্যক্তিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আলী হোসাইন আসামির অনুপস্থিতিতে এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১১ সালের ২৭ জুন রাতে শিবালয় উপজেলার উত্তর খানপুর গ্রামে দিনমজুর স্বামীর অনুপস্থিতে তার স্ত্রী ও ১৩ বছরের মেয়েকে জুসের সঙ্গে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণ করে একই এলাকার আকালীর ছেলে আওলাদ হোসেন।

বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন নির্যাতনের শিকার মা-মেয়েকে হাসপাতালে ভর্তি করেন। পরে ওই গৃহবধূর স্বামী ওই বছরের ২ জুলাই আদালতে মামলা করেন। ২৯ সেপ্টেম্বর শিবালয় থানা পুলিশ এ মামলার প্রতিবেদন দাখিল করে।

আদালত ১০ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আওলাদ হোসেনকে আমৃত্যু সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

তবে আসামি আওলাদ হোসেন পলাতক।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা