সারাদেশ

টাঙ্গাইলে বিন্দুবাসিনী স্কুলে ভর্তির লটারিতে অনিয়মের অভিযোগ 

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারিতে অনিয়মের অভিযোগ উঠেছে। লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া ছাত্রদের নামের তালিকায় এক ছাত্রের নাম একাধিকবার রয়েছে। ফলাফল তালিকায় এরকম একাধিক নাম রয়েছে কয়েকজনের। এসব অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন বঞ্চিত ছাত্রের অভিভাবকরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) টাঙ্গাইল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ভর্তির লটারি না করে জেলায় কিংবা বিদ্যালয়ে লটারির ব্যবস্থা করার দাবিও জানান তারা। অন্যথায় আদালতের আশ্রয় নেয়া হবে বলেও তারা জানান।

সম্মেলনে জানানো হয়, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য সোমবার কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হয়। সেই লটারির ফলাফলের বিজয়ী তালিকায় একাধিক ছাত্রের নাম কয়েকবার রয়েছে। ফলাফল তালিকায় দেখা যায়, নাহিয়ান হক স্বাধীন পাঁচবার, আব্দুল্লাহ আল নোমান, সাইদুর রহমান সোহান, আতিকুর রহমান নাবিল, সামিউল ইসলাম, মাজহারুল ইসলামের নাম দুইবার করে রয়েছে। একজন ছাত্রের নাম একবারই আসার কথা। একাধিক ছাত্রের কয়েকবার করে নাম থাকায় অনেক শিক্ষার্থী বঞ্চিত হয়েছে।

এই লটারির ফলাফল বাতিল করে পুনরায় স্বচ্ছতার সাথে লটারি করার জন্য দাবি জানান অভিভাবকরা। এ ব্যাপারে সঠিক সমাধান না হলে আদালতের আশ্রয় নেয়া হবে বলেও অভিভাবকরা জানান। সম্মেলনে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন- তামান্না ইসলাম, সাইফুল ইসলাম, জরিনা বেগম, আলী আশরাফ হিটলু প্রমুখ।

সান নিউজ/টিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে বালু উত্তোলনে হুমকির মুখে উন্নয়ন প্রকল্প

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্রহ্...

পদ্মা সেতু : এক্সপ্রেসওয়েতে এ যাবৎ ৫৪৮ দুর্ঘটনা, নিহত ১৪৭

পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা–মাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহা...

গৌরীপুরের ৪ দপ্তরে এক ইউএনও, ব্যাহত নাগরিক সেবা

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর উপজেলায় দীর্ঘদিন ধরে পৃথক প্রশাসক, চলমান কর্মকর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা