সারাদেশ

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলে নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নাঙ্গলকোট উপজেলার মক্রমপুর ইউনিয়নের বাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবা মাহবুবুল হক (৫২) ও তার ছেলে জিসান (৪)।

এলাকাবাসী জানান, বাননগর উত্তরপাড় এলাকায় রেল লাইনের সঙ্গেই মাহবুবুল হকের বাড়ি। সোমবার বিকেলে তার শিশুপুত্র জিসানকে নিয়ে রেললাইনের পাশে হাঁটতে যান। এসময় জিসান খেলার ছলে রেললাইনের ওপর চলে যায়। একই সময় ঢাকাগামী মহানগর গোধূলী ট্রেন চলে এলে জিসানকে বাঁচানোর জন্য বাবা মাহবুবুল হক দৌঁড়ে গেলেও শেষ রক্ষা হয়নি। একসঙ্গে ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান বাবা-ছেলে।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ঢাকায় আজ যেসব কর্মসূচি

ঢাকার রাস্তায় প্রতিদিনই থাকে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা