সারাদেশ

মাটি খুঁড়তে মিলল হাজারও বুলেট

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়ে পাওয়া গেছে হাজার হাজার বুলেট। সোমবার (১১ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনী থেকে বিপুল পরিমাণ এই বুলেট উদ্ধার করা হয়। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আজম ঘটনাস্থলে অবস্থান করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকায় রেলওয়ের উন্নয়ন কাজ চলছে। সকালে মো. রফিক ও জুয়েল নামে দুই যুবক সেখানে লাকড়ি কুড়ানোর সময় তারা একটি শক্ত মাটির চাকা পায়। পরে চাকার মধ্যে বুলেট পাওয়া যায়। পরে এই দুই যুবক আরো মাটি খুঁড়ে বেশ কিছু বুলেটপায়। সব মিলিয়ে কুড়িয়ে পাওয়া বুলেটের ওজন পাঁচ কেজির মতো।

কলোনীর বাসিন্দা রাকিব হাসান বলেন, ধারণা করা হচ্ছে বুলেটগুলো মুক্তিযুদ্ধের সময়কার। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ব্যাপারে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান। তিনি বিষয়টি আখাউড়া থানা পুলিশকে অবহিত করেছেন।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, রেলওয়ে উন্নয়ন কাজের জন্য মাটি খুঁড়ায় সেখানে মাটির নিচে থাকা পরিত্যক্ত বুলেট পাওয়া গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে দারোগা পাঠিয়েছি। পরে বিস্তারিত বলা যাবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বেশি দামে নেয়াতে বেকারিকে ৪ হাজার টাকা জরিমানা 

মূল্যের চেয়ে বেশি দামে ফাস্টফুড আইটেম বিক্রিতে ৪ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক...

নতুন মন্ত্রিসভার শপথে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের সরকার প্রধান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগা...

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর যেমন বাংলাদেশ চান ইবি শিক্ষার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈ...

মাদারীপুরের ৩ আসনের ২৫ প্রার্থীর মধ্যে ১৭ জনের জামানত বাজেয়াপ্ত 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ...

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হচ্ছেন লক্ষ্মীপুরের এ্যানী ?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা