সারাদেশ

ওএমএসের চাল কালোবাজারে বিক্রি, আ.লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের পীরগঞ্জের ভেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচি (ওএমএস) চাল কালো বাজারে বিক্রির মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। উপজেলার ভেন্ডাবাড়ির চাতাল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার ওসি সরেশ চন্দ্র জানান, গত বছরের ৯ এপ্রিল ট্রলি যোগে পাচারের সময় ৯০ বস্তা ওএমএসের চালসহ রবিউল ইসলাম নামে একজনকে আটক করা হয়। ওই চাল গ্রেফতার আওয়ামী লীগ নেতার বাবা মনোয়ার হোসেন মন্ডলের। ওএমএস চাল বিক্রির ডিলার ছিলেন তিনি। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি মামলা হলে পুলিশি তদন্তে আওয়ামী লীগ নেতা মঞ্জুর হোসেন মন্ডলের নাম উঠে আসে। পরে তাকেও ওই মামলায় আসামি করা হয়। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। ওই মামলায় দীর্ঘদিন থেকে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে সোমবার সকালে তাকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

সান নিউজ/এইচআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা