সারাদেশ

কুলাউড়ায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী ইউনুছকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বর্তমান মেয়র সফি আলম ইউনুছকে দলীয় পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দলের প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের বিষয়টি জানান উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু ও সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৩ ডিসেম্বর দলের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক সর্বসম্মতিক্রমে ৩ প্রার্থীর নাম কেন্দ্রে প্রেরণ করা হয়। কেন্দ্রে নাম প্রেরণের আগে মৌখিক অঙ্গিকার নেয়া হয় যে কেন্দ্র যাকে মনোনয়ন দিবে, তাকে দলীয় প্রার্থী হিসেবে মেনে নেবেন। কেউ দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হবেন না।

কেন্দ্রীয় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন বোর্ড সিপার উদ্দিন আহমদকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করেন। দলীয় মনোনয় চুড়ান্ত হাবার পর দলের পৌর কমিটির সদস্য ও বর্তমান মেয়র সফি আলম ইউনুছ বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দলের পক্ষ থেকে মনোনয়ন প্রত্যাহারের জন্য তাকে মৌখিকভাবে অনুরোধ করা হলেও তিনি অনুরোধ রাখেননি। ফলে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৭৭ (১১) উপধারা মোতাবেক আওযামী লীগের দলীয় পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিষ্কার করা হয়।

বিগত ২০১৫ সালের পৌরসভা নির্বাচনেও তিনি বিদ্রোহী প্রার্থী হয়ে দল থেকে বহিষ্কার হয়েছিলেন। তবে সেই নির্বাচনে তিনি জয়ী হন। নির্বাচনের পরে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্রোহী প্রার্থীদের ক্ষমা করে দিলে সফি আলম ইউনুছ আবার ফিরে আসেন।

সান নিউজ/এসডি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা