সারাদেশ

গাজীপুরে সাড়ে ৯ হাজার পিস ইয়াবাসহ আটক ৪ 

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা হতে ৯ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ টাকা, মেবাইল ফোন উদ্ধার করে র‌্যাব। বুধবার রাত সাড়ে ৯টায় ওই এলাকার হাজীর পুকুরপাড় হতে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে: কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বৃহস্পাতবার (৭ জানুয়ারি) দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো- কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের মৃত জমশেদ মোল্লার ছেলে এরশাদ মোল্লা (৩৭), ফেনীর সদর উপজেলার পূর্ব উকিলপাড়া (এলিন ম্যানসন পেট্রোল বাংলা) গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ ফারুক (৩১), একই উপজেলার চেওরিয়া গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে সাহিদুল ইসলাম সাহেদ (৩০) এবং শরীয়তপুরের ড্যামুডা উপজেলার ডামুড্ডা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে শরিফুল ইসলাম ওরফে সুমন (৪০)।

পোড়াবাড়ী ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানা এলাকার হাজীর পুকুরপাড় (ষ্টিলটেক ইন্ডাষ্ট্রিজ লি. সামনে) থেকে মাদকসহ ওই চার ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা গাজীপুর মহানগর এবং রাজধানীর মীরপুর এলাকায় ভাড়া বাসায় থেকে পরস্পরের যোগসাজশে চোরাই পথে মাদক এনে গাজীপুর ও তার আশেপাশের জেলায় বিক্রি করতো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/টিআইএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা