সারাদেশ

ফতুল্লায় সিলিন্ডার বিস্ফোরণে রিফিলিং মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লার বিলাশ নগর এলাকায় সেফইট ফার্স্ট ফায়ার প্রটেকশন নামের একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় রফিকুল উল্লাহ নামে এক রিফিলিং মিস্ত্রি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পার্শ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিহতের লাশ উদ্ধার করে।

নিহত রফিকুল উল্লাহ (৫৫) লক্ষীপুর সদর উপজেলার টুনচর গ্রামের মোমিন উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই দোকানে অগ্নিনির্বাপক যন্ত্র ও গ্যাস সিলিন্ডার রিফিলিং করা হতো। দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলেই নিহত হন গ্যাস সিলিন্ডারের দোকানে কর্মরত মিস্ত্রি রফিকুল উল্লাহ। এর আগেও এই দোকানে দুইবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান তারা।

ফতুল্লা মডেল থানার উপ-পরির্দশক দেবাশীষ সাহা জানান, ওই দোকানের সিলিন্ডারে যে কার্বন ডাই অক্সাইড রাখা হয়েছিল, সেটা অনেক পুরাতন। রিফিলিং করতে গিয়ে গ্যাসের প্রেশারে এই বিস্ফোরণ ঘটেছে। তখন সিলিন্ডারটি মাথায় আঘাত করলে মিস্ত্রি নিহত হন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা