সারাদেশ

কুড়িগ্রামে ক্ষুরা রোগে ৪০ গরুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলার বিভিন্ন এলাকায় গরুর ক্ষুরা রোগের সংক্রমণ ঘটেছে। গত দু'সপ্তাহে খামারসহ কৃষকদের পালিত ৪০টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

এই পরিস্থিতিতে এই রোগের সংক্রমণ ঠেকাতে প্রাণিসম্পদ বিভাগ টিম গঠন করে খামারে এবং কৃষকদের বাড়িতে পালিত গরুগুলোকে এফএমডি ভ্যাকসিন দিচ্ছেন।

সেই সাথে ১০ লিটার পানিতে এক গ্রাম পটাশিয়াম পারমেঙ্গানেট মিশিয়ে আক্রান্ত গরুর মুখ ও পা দিনে ২ বার পরিষ্কার করার পর মধুর সাথে সোহাগা ভাজা মিশিয়ে মুখে ও জিহ্বায় এবং সালফা লিনামাইট পাউডার পায়ে লাগানোর পরামর্শ দিচ্ছেন।

ক্ষুরা রোগের লক্ষণ ও প্রতিকার বিষয়ক লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল আজিজ।

তিনি আরও জানান, এই উপজেলায় বড়, ছোট ও প্রান্তিক পর্যায়ে ২৫০টির মতো গরুর খামার রয়েছে। এরমধ্যে ২০টির মতো খামারের ৬৫টি গরু ক্ষুরা রোগে আক্রান্ত হয়েছে। এরমধ্যে বাছুর গরু আক্রান্ত হয়েছে বেশি। শীতের পাশাপাশি ভারত থেকে আসা ক্ষুরা রোগে আক্রান্ত গরুর দ্বারা এই রোগ ছড়িয়েছে।

এদিকে, ভুক্তভোগী খামার মালিক ও কৃষকরা জানিয়েছেন, উপজেলার চাঁদনী বজরা এলাকায় ১০টি খামারে গরুর ক্ষুরা রোগের সংক্রমণ ঘটেছে। এর ফলে আরাফ ডেইরি ফার্মের একটি গাভীসহ ৮টি বাছুর, আবুল কালামের ৫টি এবং এন্তাজ মিয়ার একটি গরু মারা গেছে। এছাড়া যাদুপোদ্দার গ্রামের আফজাল মিয়ার ২টি, একই গ্রামের হায়দার আলীর ৬টি, কামাল পাশার ৩টি এবং তবকপুর মিয়াপাড়া গ্রামের রোকুনুজ্জামানের ৫টি, হায়দার আলীর ৩টি, হাতিয়া হিজলী গ্রামের হারুন মিয়ার ৩টি ও পরেশ চন্দ্রের ২টি গরুসহ ৪০টি গরু মারা গেছে।

আরাফ ডেইরি ফার্মের মালিক মাহবুবার রহমান জানান, তার খামারের ৭টি বাছুর ও একটি গাভী মারা গেছে। বর্তমানে তার খামারে ২১টি গাভী ও ১৫টি বাছুর রয়েছে। এগুলোও আক্রান্ত হতে পারে এমন আশংকায় দিন কাটছে তার।

উলিপুর আদর্শ কেন্দ্রীয় দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি মো. আফজাল হোসেন জানান, ক্ষুরা রোগ ছড়িয়ে পড়েছে। অন্যান্যবার এ রোগে আক্রান্ত হলেও মারা যেত না। এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। আক্রান্ত হলে আর বাঁচানো যাচ্ছে না। এতে বাছুরগুলো ঝুঁকিতে পড়েছে বেশি।

এ প্রসঙ্গে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল হাই জানান, বজরা এলাকায় তিনটি টিম ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি সার্বক্ষণিকভাবে তদারকি এবং করণীয় সম্পর্কে গরু পালনকারী খামারি ও কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা