সারাদেশ

মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় যুবলীগনেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম ফটিকছড়ির মাইজভান্ডার এলাকায় দারুচ্ছালাম ঈদগাহ (কওমি) মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি স্থানীয় যুবলীগ নেতা মো. হাসানকে (৩৮) গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। সে মাইজভান্ডার নানুপুর এলাকার মৃত নুরুচ্ছফার ছেলে।

বুধবার (৬ জানুয়ারি) রাত ৯টার দিকে চট্টগ্রাম চাঁন্দগাও থানাধীন শোলকবহর এলাকা থেকে র‍্যাব-৭ এর টহল টিম এর মাধ্যমে ফটিকছড়ি থানা পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়।

এর আগে, গত ৪ জানুয়ারি সকালে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনা পরবর্তী রাতে স্থানীয় যুবলীগ নেতা মো. হাসানকে প্রধান আসামি করে ১০ জন নামীয় ও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন ওই মাদ্রাসার পরিচালক মুফতি মনির।

মামলা তদন্তকারী কর্মকর্তা এস.আই দেলোয়ার হোসেন বলেন, মাদ্রাসা হামলা ঘটনার প্রধান আসামিকে র‍্যাব-৭ এর সহযোগিতায় আমরা আটক করতে সক্ষম হয়েছি। অতিদ্রুত এ ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

সান নিউজ/জেএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা