সারাদেশ

দাগনভূঞায় আগুনে ৪ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিনিধি, ফেনী: ফেনীর দাগনভূঞায় মিদ্দারহাটে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৪-৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার মিদ্দারহাট বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জনগণ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, রাত ১টার দিকে তিশা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এসময় আবদুর রব আজমের গ্যাস দোকান, মোঃ রুবেলের লাইটিং ও জেনারেটর দোকান, জানা মিয়ার পান ও সিগারেটের দোকান ও তিশা ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এই ৪টি দোকান পুড়ে যাওয়ায় ৪ ব্যবসায়ীর প্রায় ৪-৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, “ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে আমরা দোকান শুরু করেছিলাম। আমরা এখন কীভাবে ব্যাংক ও এনজিও ঋণ পরিশোধ করে নতুন করে ব্যবসা শুরু করবো, ভেবে পাচ্ছি না। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যদি সরকারী সাহায্য-সহানুভূতি না পাই তাহলে আমাদের পথে বসতে হবে।”

ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে আমরা ধারণা করছি।

সান নিউজ/একেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা