সারাদেশ

মেঘনা নদী দখল ও দূষণমুক্ত করতে অভিযান

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : নদী দখল ও দূষণমুক্ত করতে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে আশুগঞ্জ নৌবন্দর ও আশপাশ এলাকায় নৌপথ মন্ত্রণালয় ও বিআইডব্লিউটিএ এর যৌথ উদ্যোগে মেঘনা নদীর তীরে এই কার্যক্রম চালানো হয়। বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের কর্মকর্তা মোঃ শহিদুল্লাহর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান চালানোকালে পুলিশ, স্বেচ্ছাসেবী ও বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তারা নদীর তীরবর্তী ময়লা-আবর্জনা সংগ্রহ করে সেগুলো পুড়িয়ে ফেলেন এবং নদীতে ময়লা আবর্জনা না ফেলতে প্রচারণা চালান। তাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।


সান নিউজ/পিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা