সারাদেশ

২২ মামলার আসামি রুবেল চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটির রুবেল মটরস ও রুবেল ইলেকট্রনিক্স এর মালিক এবং ২২ মামলার আসামি মো. রুবেল (৩৬) চট্টগ্রামে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম চকবাজার থানা, ডবলমুরিং ও পাঁচলাইশ থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ ইউসিবি ব্যাংক সংলগ্ন এলাকা থেকে আটক করা হয়।

সূত্রে জানাগেছে, বিগত ২৯ অক্টোবর ২০১৯ সালে রাঙামাটি দায়রা ও জজ আদালতে এসসি ৯০/১৯ মামলায় দি নে গোশিয়েবল ইন্সট্রমেন্টের ১৩৮ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পরবর্তীতে উক্ত সাজা পরোয়ানা মূলে ওই মামলায় পলাতক আসামি রুবেলকে আটক করা হয়।

এছাড়াও উক্ত আসামি রুবেলের বিরুদ্ধে যুগ্ম মহানগর দায়রা (৩য়) আদালতে দি নে গোশিয়েবল ইন্সট্রমেন্টের ১৩৮ ধারায় এসটি -৮০২৩/১৮ মামলায় বিগত ২২ নভেম্বর ২০২০ তারিখে ১ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়। এভাবে রাঙামাটি জেলা ও চট্টগ্রাম জেলায় তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ করায় তার বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছে।

ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ ওসি সজীব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি রুবেলকে চট্টগ্রাম মহানগর দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম সিএমপি তিন থানার যৌথ অভিযানে রুবেলকে গ্রেফতার করা হয়েছে।

সান নিউজ/কেইউ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

দীপিকা-রণবীরের ঘরে নতুন অতিথি

দ্বিতীয় সন্তানের মা-বাবা হয়েছেন বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর স...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

হারার পর রেফারিংয়ে ক্ষুব্ধ মরিনহো

মাদ্রিদ ডার্বিতে আতলেতিকোর কাছে হারের পর ম্যাচের ফলাফলের চেয়ে রেফারিং নিয়েই ব...

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত প্রবাসীরা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন...

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে চবি ছাত্রদল নেতা শোকজ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা