সারাদেশ

মানিকগঞ্জে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ইটভাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে নবীন মিয়া (৩৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে পুটাইল ইউনিয়নের হাসলি এলাকায় ডায়না ব্রিক্সে এই ঘটনা ঘটে।

নিহত নবীন মিয়া বগুড়া জেলার শেরপুর এলাকার আজাহার আলীর ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।

বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুপুরে ইটভাটার বয়লার মেশিন চালু করতে গেলে নবীন বিদ্যুতায়িত হয়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নবীন ওই ইটভাটাতেই পরিবার পরিজন নিয়ে ১৫ বছর ধরে বসবাস করতো।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা