সারাদেশ

আদমজী ইপিজেডে শ্রমিক অসন্তোষ, পুলিশের লাঠিচার্জ

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ভেতর কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) এর সাড়ে ৬ হাজার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।

শ্রমিকদের অভিযোগ শান্তিপূর্ণভাবে অবস্থানের এক পর্যায়ে বেলা ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাথাড়িভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে দুইজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে, পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধা হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে।

বেলা ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ইন্ড্রাটিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন।

এসময় ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মালিকপক্ষের সাথে তাদের কথা হয়েছে। আগামী ১২ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে।

আপনারা আন্দোলন বন্ধ করে সড়ক ছেড়ে দেন। এসময় শ্রমিকরা বলেন, আমাদের উপর বেপজার পুলিশ শুধু হামলা করেছে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে।

তখন পুলিশ বলেন, আপনারা থানায় আসে অভিযোগ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে যানবাহন চলাচল শুরু করে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগ...

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মা...

অপ্রতিরোধ্য বার্সেলোনাকে থামাবে কে?

লা লিগায় যেন থামছেই না বার্সেলোনা। মৌসুমের প্রথম সাত ম্যাচে সাত জয় তুলে নিয়েছ...

গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে জনগণ যে...

ভারতকে হটিয়ে শিরোপা জিতল ইংল্যান্ড

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতকে টপকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্...

পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা