সারাদেশ

সিলেটে এক ভারতীয়সহ ৩ মাদক কারবারি কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে ইয়াবার একটি বড় চালান আটকের পর ১ ভারতীয়সহ ৩ মাদক কারবারিকে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

মাদক কারবারিরা হলেন, ভারতের সিলংয়ের মুক্তাপুর থানার আমজলং বস্তির রবীন্দ্রনাথ দাশের ছেলে রিকি দাশ (১৯), সিলেট জেলার জৈন্তাপুর থানার আদর্শ গ্রামের মো. বদরুল ইসলামের ছেলে মো. ফারুক ইসলাম (১৮) ও জয়নাল আহমদের ছেলে শামীম আহমদ (১৮)।

র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার জৈন্তাপুরের চৈলাখেল গ্রামে অভিযান চালিয়ে এই ৩ কারবারিকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩শ’ পিস ইয়াবাসহ ৫৫০ ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।

আলামতসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়। র‌্যাবের দাবি, তারা পেশাদার মাদক ব্যবসায়ী।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সিলেটের জৈন্তাপুর থানা পুলিশ।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা