সারাদেশ

‌ক্ষমতা নয়, জনগণের কল্যাণে কাজ করছে সরকার: পলক

নিজস্ব প্রতিনিধি, নাটোর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ক্ষমতা নয়, জনগণের কল্যাণে কাজ করছে সরকার। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার তা বাস্তবায়ন করছে।

বুধবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এ কথাগুলো বলেন প্রতিমন্ত্রী পলক।

প্রতিমন্ত্রী পলক বলেন, বিগত দিনে নৌকার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। ৩৭ বছর চলনবিলের মানুষ পিছিয়ে ছিল। গ্রামে গ্রামে বিদ্যুৎ ছিল না, কৃষকরা সার পায়নি। সারের জন্য কৃষকদের রক্ত দিতে হয়েছে। আজ সরকার সাড়ে ৭ কোটি শিক্ষার্থীদের বিনামূল্য বই উপহার দিচ্ছে।

মন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পর্যায় সরকার ডিজিটাল সেবার ব্যবস্থা করেছে। অনলাইনে মানুষ সেবা গ্রহণ করছে। সরকার স্বচ্ছ উপায়ে করোনাকালীন সময়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অর্থ প্রদান করেছেন। ডিজিটাল বাংলাদেশের কারণে মানুষ ঘরে বসে সেবা পাচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, প্রযুক্তি শিক্ষায় তরুণ প্রজন্মকে শিক্ষিত করছে সরকার। প্রযুক্তিতে চতুর্থ শিল্প বিপ্লব ঘটবে, সে সম্ভাবনা তৈরি হয়েছে। সাড়ে ৪ লাখ তরুণ তরুণী ফ্রিল্যান্সার করছে, বিদেশি মুদ্রা অর্জনে সহায়তা করছে। করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। বিশ্বে ২০তম রাষ্ট্রে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, ১৬ বছর সিংড়া পৌরসভা পিছিয়ে ছিল। বর্তমান মেয়র ফেরদৌস বিগত ৫ বছরে উন্নত, নিরাপদ সিংড়া উপহার দিয়েছে। করোনা, বন্যার সময় মানুষের পাশে ছিল। সিংড়া পৌর এলাকায় মানুষের মৌলিক চাহিদা পূরণ হয়েছে। সিসিটিভি ক্যামেরার আওতায় এসেছে, ফ্রি ওয়াই ফাই জোন হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সিংড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মো. জান্নাতুল ফেরদৌসসহ উপজেলা নেতৃবৃন্দ।

এর আগে দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সান নিউজ/এআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

ইতিহাস গড়লেন টেইলর সুইফট, নজর কাড়ল পোশাকও

সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার অনুষ্ঠান এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে (...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা