যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার ৪
সারাদেশ

যুবলীগ নেতা হত্যায় গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে ডাকাতিকালে মনির হোসেন নামে এক যুবলীগ নেতাকে নিজ বাসায় কুপিয়ে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির এডিশনাল ডিআইজি হাসিব আজিজ।

সোমবার (২৮ডিসেম্বর) সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৮ ডিসেম্বর ভোরে লক্ষ্মীপুর জেলা সদরে ৫৯ সদস্যের একটি ডাকাত দল ওয়ার্ড যুবলীগ সভাপতি মনির হোসেনের বাড়িতে প্রবেশ করে। ডাকাতির সময় তারা মনির ও তার স্ত্রী মিলন বেগমের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণে মনির মারা যান। পরে ডাকাত দল মনিরের ব্যবহৃত মোটরসাইকেল, ২ লাখ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট কবে নিয়ে যায়।

হাসিব আজিজ জানান, এ ঘটনায় মামলা হওয়ার পর সিআইডি তদন্তে নামে। প্রথমে ডাকাত দলের অন্যতম সদস্য মামুনুর রশীদকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বিভিন্ন এলাকা ডাকাত দলের অপর সদস্য আবুল কালাম আজাদ, ফারক ও আইয়ুবকে গ্রেফতার করা হয়। এর মধ্যে আজাদ হত্যা ও ডাকাতিসহ ১০ মামলার আসামি।

তিনি আরও জানান, নোয়াখালীর বেগমগঞ্জের দরবেশগঞ্জ থেকে ডাকাত আইয়ুবের ভাড়া বাড়ি থেকে নিহত মনিরের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। আজাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা এবং মামুনুরের বাসা থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার উদ্ধার করা হয়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা