সারাদেশ

গোপালগঞ্জে বাস-ইজি বাইক সংঘর্ষে গ্রাম্য চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ব্যাটারী চালিত ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে তরুন কান্তি সরকার (৫০) নামে এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। এতে নারী ও শিশুসহ আহত হয়েছে আরও ৫জন।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের বি‌সিক ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তরুন কান্তি সরকার বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার দুর্গাপুর গ্রামের রঞ্জিত সরকারের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, ইজিবাইকে করে পুলিশ লাইন্স থেকে জেলা শহরের আসছিলেন তরুন কান্তি সরকার। এসময় ইজি বাইকটি জেলা শহরের বি‌সিক ব্রীজ এলাকায় পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে গ্রাম্য চিকিৎসক তরুন কান্তি সরকার মারা যান এবং নারী ও শিশুসহ ৫ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/বিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা