সারাদেশ

রায়পুর ছাত্রলীগের সভাপতি কাউছার, সম্পাদক সুজন

নিজস্ব প্রতিনিধি, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রলীগের ৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে। বিলুপ্তির এক বছর পর এ নতুন কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আগামি এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন তারা।

উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি কাউছার হোসেন, সহ-সভাপতি ওমর ফারুক রকি, ফখরুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরনবী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জিহাদ ভূঁইয়া, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন আলমাস ও মহিউদ্দিন ক্যানি।

দলীয় সূত্র জানায়, ২০১৯ সালের ২ সেপ্টেম্বর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি দল থেকে পদত্যাগ করেন। এ প্রেক্ষিতে একই বছরের ৩ ডিসেম্বর জেলা ছাত্রলীগ রায়পুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে। এরপর সাংগঠনিক কার্যক্রম স্থবির ছিল। এক বছর ২৪ দিন পর রোববার নতুন কমিটি ঘোষণা করা হয়।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ জানান, সংগঠনকে গতিশীল করতে রায়পুর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নতুন কমিটির নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। তারা মাঠে সক্রিয় থেকে সব আন্দোলন- সংগ্রামে অংশ নিবে।

সান নিউজ/জেবি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা