সারাদেশ

পরিবহন নেতাদের বিরুদ্ধে জনগণের ক্ষোভ, প্রায় স্বাভাবিক সিলেট

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের পাথর কোয়ারিগুলো খুলে দেয়ার অযৌক্তিক দাবিতে বিভাগজুড়ে ডাকা পরিবহন ধর্মঘটের শেষ দিন আজ।

তবে গত দু'দিনের পরিস্থিতির চিত্র আজ অনেকটাই পাল্টে গেছে। সকাল থেকে রাস্তায় প্রচুর সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা ও মিনিবাস চলতে দেখা গেছে। বিকেলের দিকে ধর্মঘট পরিস্থিতি আর বুঝাই যাচ্ছে না। দুপুরের দিকে নগরীর অনেক পয়েন্টে যানজটও দেখা গেছে।

পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের সমর্থনে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ও শ্রমিক সংগঠনের আহ্বানে মঙ্গলবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে দুরপাল্লার যানবাহন আজও চলেনি।

সিলেটের বিভিন্ন উপজেলা সদরেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে। এদিকে এই ধর্মঘটের কারণে দুর্ভোগ হয়রানির শিকার সিলেটের সাধারণ মানুষ ক্ষোভে ফুসছেন। সচেতন নাগরিকদের অনেকে প্রকাশ্যে বলছেন, কোয়ারি মালিকদের ইন্ধনে কয়েকজন পরিবহন ব্যবসায়ী ও শ্রমিক নেতার স্বার্থে সিলেটবাসী জিম্মি করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকা পাথর কোয়ারি খোলার দাবিতে এমন আন্দোলন আদালত অবমাননার সামিল।

সুশাসনের জন্য নাগরিক সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম ও যুগ্ম সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বেলা সিলেটের নেতৃবৃন্দসহ সচেতন নাগরিকদের দাবি, এ ব্যাপারে আদালত অবমাননার কারণে ধর্মঘট আহ্বান ও সমর্থনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হউক। তারা বারবার নিজেদের স্বার্থে সিলেট বিভাগের সাধারণ মানুষকে জিম্মি করছেন।

এদিকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের বলেন, পরিবহন ধর্মঘটের তৃতীয় দিনে সিলেটের কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বৃহস্পতিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের নজরদারি ছিলো।

ধর্মঘটের যৌক্তিকতা তুলে ধরতে সিলেট বিভাগীয় ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান মালিক ঐক্য পরিষদ ও সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল জানান, পাথর উত্তোলন বন্ধ থাকায় সিলেটের ট্রাক মালিকরা গভীর সংকটে। তাই কোয়ারি খোলার দাবিতে এ আন্দোলনে সব পরিবহনের শ্রমিক-মালিকরা সম্পৃক্ত।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

সমকামী ছদ্মবেশে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাংলাদেশিদের

বাংলাদেশ থেকে যুক্তরাজ্য যেয়ে নিজেদের সমকামী দাবি...

ফায়ারিং স্কোয়াডে মেজর হাসানের মৃত্যুদণ্ডের অনুমোদন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে রক্তক্ষয়ী হামলার ঘটনায় দণ...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা