সারাদেশ

ট্রাকচাপায় চালকল মিলের শ্রমিক নিহত

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকচাপায় হানিফ (৩৫) নামে চালকল মিলের এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর এ দূর্ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত শ্রমিক দৌলতপুর উপজেলার মসলমপুর লক্ষীখোলা গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হানিফ বাইসাইকেল যোগে আল্লারদর্গা বায়জীদ এগ্রোফুড চালকল মিলে কাজে যাচ্ছিলেন। এসময় আল্লারদর্গা-সোনাইকুন্ডি সড়কের হিসনা নদীর ব্রীজের ওপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি বালি ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৪৫৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই হানিফ নিহত হন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক হলেও চালক পালিয়েছে।

সান নিউজ/কেকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই কালো অধ্যায়ের মুখোমুখি স্টিভ স্মিথরা

দীর্ঘ আট বছর আগের এক তিক্ত স্মৃতি সঙ্গী করে আজ ফের দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা