সারাদেশ

ভুয়া সনদে চাকরি করছেন ৫ শিক্ষক, তুলছেন বেতন-ভাতাও

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ভুয়া সনদে দীর্ঘদিন ধরে চাকরি করছেন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার পাঁচ শিক্ষক। একই সঙ্গে তারা উত্তোলন করছেন সরকারি বেতন-ভাতা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে আরও জানা যায়, লোহাগড়া উপজেলায় অবস্থিত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত নিয়োগপ্রাপ্ত ২৬৯ জন শিক্ষকের সনদপত্র যাচাই-বাছাই করা হয়। সেখান থেকে পাঁচজন সহকারী শিক্ষকের সনদপত্র জাল বলে প্রাথমিকভাবে তথ্য প্রমাণ পাওয়া গেছে।

এর মধ্যে মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক সমলেশ কান্তি রায় এনটিআরসি’র ষষ্ঠ ব্যাচের, আমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কৃষি বিষয়ের সহকারী শিক্ষক আবু মোহাম্মদ মোল্যা চতুর্থ ব্যাচের, ব্রাহ্মণডাঙ্গা সম্মিলনী কারিগরি দাখিল মাদরাসার ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী মৌলভী শিক্ষক মো. বাসারুল ইসলাম দ্বিতীয় ব্যাচের ও একই মাদরাসার কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো. আবু জাবেদ দ্বিতীয় ব্যাচের এবং জালালসী নওয়াপাড়া দাখিল মাদরাসার কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক কাজী মনিরুল ইসলাম চতুর্থ ব্যাচের নিবন্ধন পরীক্ষার ভুয়া সনদ দিয়ে চাকরি নেন বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে ওই পাঁচজন শিক্ষকের নিবন্ধন সনদ ভুয়া প্রতীয়মান হয়েছে।

তাদের বিস্তারিত তথ্য চূড়ান্তভাবে যাচাইয়ের জন্য গত ১৩ ডিসেম্বর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা