সারাদেশ

কক্সবাজারের ডাকবাংলো থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজার জেলা পরিষদের ডাকবাংলো থেকে আয়ুব আলী (৩৭) নামের এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জেলা পরিষদের ডাকবাংলোর ১৯ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়ুব আলী চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, বুধবার দুপুর সোয়া ১টার দিকে আমার কাছ থেকে চাবি নিয়ে রুমে যায় আয়ুব। পরে অনেকক্ষণ তার সাড়াশব্দ না পেয়ে দরজা খোলা দেখে প্রবেশ করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও শহরের বাহারছড়ার বাসায় ছিলেন তিনি। বেলা ১১টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর ২টার দিকে ডাকবাংলোর স্টাফ জাফর ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে ৪টার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কী করে আত্মহত্যা করতে পারে? তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ সময় তিনি স্বামী হত্যার বিচারও দাবি করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মোশাররফ হোসেনকে পাঠানো হয়।

এসআই জানিয়েছেন, ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত রহস্য জানা যাবে ।

সান নিউজ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা