সারাদেশ

রাশেদ আজাদ চৌধুরী বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কাউন্সিলর নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী কবিরহাট উপজেলাধীন ২নং সুন্দলপুর মডেল ইউনিয়নের আবদুল্যা মিয়ার হাট মিয়া বাড়ির কৃতিসন্তান মো: রাশেদ আজাদ চৌধুরী বাংলাদেশের অন্যতম পেশাজীবি সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর পদে রেড প্যানেল এর পক্ষে নির্বাচিত হয়েছেন।

গত ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ কম্পিউটার সোসাইটির ২০২০ এর নির্বাচনে প্রত্যেকটি আসনে ড: শরীফ-জিহাদ প্যানেল নির্বাচিত হয়েছে। নির্বাচনে মোট ৩টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

ড: শরীফ-জিহাদ প্যানেল এর ৯ টি পদে এবং কাউন্সিলরের ২২ টি পদে নির্বাচিত হন। কাউন্সিলের বাকি ৩ টি পদে রেড প্যানেল নির্বাচিত হয়েছে। মো: রাশেদ আজাদ চৌধুরী ছাড়াও মো: জারাফাত ইসলাম এবং তানিয়া হাবিব রেড প্যানেলের পক্ষে জয়লাভ করেন। বর্তমান নির্বাচিত কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

কর্মজীবনে মো: রাশেদ আজাদ চৌধুরী প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক সহ বিভিন্ন সফটওয়্যার এবং মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মরত ছিলেন। তিনি বর্তমানে দি সিটি ব্যাংকে তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রজেক্ট ম্যানেজমেন্টে এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্য প্রযুক্তিতে মাস্টার্স কমপ্লিট করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি হচ্ছে দেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং তথ্য ও প্রযুক্তি পেশাজীবীদের সবচেয়ে পুরানো এসোসিয়েশন/সংগঠনটি ১৯৭৯ সালে প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ গভর্নমেন্ট আরজেএসসি রেজিস্ট্রেশন নং এস-১৬৩৮(৫৩)/৯৫।

১৯৭৯ সালে এই সংগঠনের ১ম কমিটির সভাপতি নির্বাচিত হোন প্রফেসর ডঃ আবদুল মতিন পাটোয়ারী এবং প্রয়াত প্রফেসর ডঃ জামিলুর রেজা চৌধুরী ছিলেন সদস্য।

সান নিউজ/বিইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা