সারাদেশ

শেরপুরে ৩ জমজ সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

নিজস্ব প্রতিনিধি, শেরপুর : শেরপুর শহরের একটি প্রাইভেট হাসপাতালে একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুর শহরের রাজাবাড়ী (তিনআনিবাজার) এলাকার ফিরোজা-মর্তুজা প্রাইভেট হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি এ তিন সন্তান প্রসব করেন। মা ও তিন নবজাতক সুস্থ রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

ওই প্রসূতির নাম রোজিনা বেগম (২৫)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষ্মিয়া সরকারপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, আল্ট্রাসনোগ্রাম পরীক্ষার মাধ্যমে অন্তঃসত্ত্বা গৃহবধূ রোজিনা বেগম জানতে পারেন তার গর্ভে তিন সন্তান রয়েছে। এর পর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ মায়া হোড়ের তত্ত্বাবধানে ছিলেন। রোববার সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রোজিনা তিন সন্তানের জন্ম দেন।

ডা. মায়া হোড় বলেন, সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন প্রসূতি রোজিনা। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

এ বিষয়ে নবজাতকদের বাবা সাইফুল ইসলাম জানান, তাদের ছয় বছরের আরও এক কন্যাসন্তান রয়েছে। দীর্ঘ ছয় বছর পর সংসারে একসঙ্গে তিন ছেলেসন্তান জন্মগ্রহণ করায় তিনি বেশ খুশি হয়ে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা