সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি: আরও এক শিশুর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে নলেরচর থেকে ভোলার মনপুরা যাওয়ার পথে ঢালচর এলাকায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও শিশুর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ জনে। এখনও নিখোঁজ রয়েছে ৪ শিশু।

রোববার সন্ধ্যায় চেয়ারম্যান ঘাট চ্যানেল থেকে কোস্টগার্ড স্টেশন হাতিয়া এবং স্টেশন রামগতি কর্তৃক চলমান সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রমে আমির হোসেনকে (১) উদ্ধার করা হয়। সে চান্দনী এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার ভোরে টাংকিরচর এলাকা থেকে উদ্ধার করা হয় জাকিয়া বেগম (৫৫) ও নিহাকে (১)। শুক্রবার দুপুর ৩টার দিকে একই এলাকা থেকে হাছানকে (৭) উদ্ধার করা হয়।

ওই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে ৪ জন শিশু। নিখোঁজরা হল- নার্গিস বেগম (৪), হালিমা (৪), লামিয়া (৩) ও আলিফ (১)।

জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে হাতিয়ার নলেরচরে বিয়ে অনুষ্ঠান শেষে নববধূ নিয়ে বরসহ ভোলার মনপুরা যাওয়ার পথে ঢালচর এলাকায় মেঘনা নদীর তীব্র স্রোতের মুখে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ৭ জন এবং শুক্রবার ১ জন ও শনিবার ২ জনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানারহাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে নববধূ তাছলিমা (২০), হরণী ইউনিয়নের মোহম্মদপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে আসমা বেগম (১৯), সদর উপজেলার বদরপুর গ্রামের আকবর হোসেনের মেয়ে আফরিনা আক্তার লামিয়া (৯), একই এলাকার আলমগীর হোসেনের মেয়ে লিলি আক্তার (৮), নলেরচরের কালাদুর গ্রামের ফয়জ্জুল্লার মেয়ে হোসনে আরা বেগম (৫), চানন্দী ইউনিয়নের পূর্ব আজিমনগর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী রাহেনা বেগম (৩০), একই এলাকার খোরশেদ আলমের স্ত্রী নুরজাহান (৬৫), হাতিয়ার চানন্দী ইউনিয়নের আবদুল কাদেরের ছেলে হাছান (৭), চানন্দী ইউনিয়নের নাসির উদ্দিনের স্ত্রী জাকিয়া বেগম (৫৫) এবং একই এলাকার রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা (১)।

ঘটনার দিন হাতিয়ার ঢালচরে ট্রলারডুবির এ ঘটনা ঘটলেও প্রবল স্রোতে ৫টি লাশ ভেসে যায় লক্ষ্মীপুর জেলার রামগতিতে। জেলেরা নদীতে ভাসমান লাশগুলো ভাসতে দেখে তাদের উদ্ধার করে টাংকির ঘাটে নিয়ে আসেন। পরে তারা রামগতি থানা পুলিশকে খবর দেন। অপরদিকে ২টি লাশ পাওয়া যায় চানন্দী ঘাটে।

নিহত নববধূর পিতা ইব্রাহীম সওদাগর জানান, তার মেয়ে তাছলিমার সঙ্গে হাতিয়ার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নেয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা