সারাদেশ

চট্টগ্রামে করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের কোভিড শনাক্তকরণ আরটিপিসিআর ল্যাবর চিকিৎসক ড. মোহাম্মদ হাসান মুরাদ (৪৫) মৃত্যুবরণ করেছেন।

সোমবার (২১ ডিসেম্বর) ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ ন ম মিনহাজুর রহমান।

মৃত হাসান মুরাদ চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রভাষক ছিলেন। তিনি চমেকের করোনার সংক্রমণ শনাক্তকরণ ল্যাবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি চমেকের ৩৫ ব্যাচের ছাত্র ছিলেন।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. আ নম মিনহাজুর রহমান বলেন, হাসান মুরাদ কোভিড এনকাফালাইটিসে আক্রান্ত হন। করোনার সংক্রমণের পর অক্সিজেনের অভাবে তার ব্রেইন আক্রান্ত হয়। অসুস্থ অবস্থায় তাকে ছয় ডিসেম্বর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। গেল দুইদিন ধরে তার অবস্থার অবনতি হয়। করোনায় এ পর্যন্ত চট্টগ্রামের ১৪ জন চিকিৎসক মারা গেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা