সারাদেশ

১২ বছরের কন্যাশিশুকে হাত-পা বেঁধে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কন্যাশিশুকে হাত–পা বেঁধে ধর্ষণ করার অভিযোগে যুবক হুমায়ুন কবিরকে (৩০) আটক করেছে পুলিশ।

সোমবার (২১ ডিসেম্বর) এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, প্রথমে ওই পরিবার আমাদের কাছে অভিযোগ না করলেও এ বিষয়ে একটি ফোন আসে শনিবার। এ তথ্য পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পাঠানো হয়। পরে ভুক্তভোগী শিশুটি সব ঘটনা আমাদের জানায়। এর পর দিন রোববার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।

ওসি মাহমুদুল হাসান আরও জানান, এ ঘটনায় একটি ধর্ষণ মামলা হয়েছে। ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ শহরের জেনারেল হাসপাতালে এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই শিশুর মা অভিযোগে বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই চাকরিজীবী। তাদের পাশের বাসায় ভাড়া থাকেন হুমায়ুন কবির নামে এক যুবক। প্রতিদিনের মতো ১৩ ডিসেম্বর সকালে দুজনেই কাজে চলে যাই। ওই দিন বেলা ১১টার দিকে তার মেয়েকে একা পেয়ে ঘরে প্রবেশ করে হাত-পা বেঁধে ধর্ষণ করে হুমায়ুন। পরে মেয়েটিকে হুমকি-ধমকি দিয়ে চলে যায় সে।

তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় গণমান্য ব্যক্তিদের জানালেও তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে নিরুপায় হয়ে ন্যায়বিচার পেতে থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা