সারাদেশ

পাহাড় ঘেরা রাঙ্গামাটিতে পর্যটকদের ভিড় 

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : মহামারি করোনা পরিস্থিতিতেও পাহাড়ে ঘেরা রাঙ্গামাটিতে পর্যটকের উপচেপড়া ভিড়। জেলার নৈসর্গিক পরিবেশ বরাবরই আকৃষ্ট করে প্রকৃতিপ্রেমী মানুষকে। এই এলাকা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন পর্যটকরা।

পাহাড়-হ্রদ-নদী-ঝরণার অপূর্ব মিশেলে গড়া প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য জেলা রাঙ্গামাটি। পাহাড়ের জীব বৈচিত্র্য আর কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্যের মুগ্ধ পর্যটকরা। করোনা মহামারির মধ্যেও শীতের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাঙ্গামাটিতে আসছেন পর্যটকরা।

পর্যটকরা জানান, অপরূপ সৌন্দর্য্য ঘেরা লীলাভূমি রাঙ্গামাটিতে খুব ভালো লাগছে। ইউটিউবে রাঙ্গামাটির সৌন্দর্য্য দেখেছি, তা দেখেই এখানে এসেছি। এতো সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য রক্ষণাবেক্ষণ করা জরুরি। এখানে না আসলেই বুঝতেই পারতাম না যে এখানকার প্রকৃতি এতো সুন্দর।

এদিকে, পর্যটন অবকাঠামোর ঘাটতির অভিযোগ পর্যটকদের। নিঃসর্গ কন্যা রাঙ্গামাটিকে আরও আর্কষণীয় করে গড়ে তোলার দাবি তাদের।

পর্যটকরা জানান, এখানে আদিবাসীর মন্দির আছে আর শুভলংয়ের যে পাহাড়ি ঝর্ণা আছে- এগুলো না দেখলে বুঝবে না যে এখানের সৌন্দর্য্যটা কোথায়। সরকার চেষ্টা করছে, আরেকটু যদি উন্নত করতে পারে তাহলে যাতায়াতে সুবিধা হবে। তখন সবাই আসতে পারবে।

রাঙ্গামাটির প্রকৃতির ওপর নির্ভর করে আন্তর্জাতিক মানের পর্যটন শিল্প প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করছেন পর্যটকরা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা