সারাদেশ

আ'লীগের সাবেক সভাপতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লক্ষ টাকার অনুদান 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবং পঁচাত্তর পরবর্তী আ'লীগের দুঃসময়ের কান্ডারি মরহুম গোলাম ছরোয়ার মৃধার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ২০ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় পৌরসভাধীন চতুল গ্রামে অবস্থিত গোলাম ছরোয়ার মৃধার নিজ বাড়িতে তার স্ত্রী লাভলী ছরোয়ারের হাতে অনুদানের কাগজপত্র তুলে দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মো. আবদুর রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামীলীগের সহ সভাপতি ডা. দিলীপ রায়, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, সহ সভাপতি মো. আসাদুজ্জামান মিন্টু, কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রশান্ত সাহা, মেয়র প্রার্থী মো. সেলিম রেজা লিপন, ঢাকা জেলা ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস রাহাদুল আখতার তপন প্রমুখ।

উল্লেখ্য, গোলাম ছরোয়ার মৃধা ১৯৭৩ সালে বোয়ালমারী সরকারি কলেজ ছাত্র-ছাত্রী সংসদের ভিপি ছিলেন। এছাড়া ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত উপজেলা আ'লীগের সভাপতি ছিলেন।

সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তিনি ডায়াবেটিস, হৃদরোগ, মিনি ব্রেন স্ট্রোক, ফুসফুস ও কিডনিজনিতসহ বিভিন্ন রোগে ভুগে শয্যাশায়ী থেকে চলতি বছরের ২২ অক্টোবর মারা যান।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা