সারাদেশ

ধর্ষণের শিকার নারীকে ফের ধর্ষণ করলো ইউপি মেম্বার

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় বিয়ের প্রলোভনে পড়ে ধর্ষণের শিকার হয়েছে দুই সন্তানের জননী। ধর্ষণের বিচারের বিচারের আশ্বাস দিয়ে স্থানীয় ইব্রাহিম মিয়া নামের এক ইউপি মেম্বার ওই নারীকে তিনদিন আটকে রেখে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।

এসময় অভিযুক্ত ইউপি মেম্বার তিনটি সাদা ষ্টাম্পে স্বাক্ষর রেখে নারীকে গ্রাম ছাড়া করেছেন। এ ঘটনায় গাজীপুরের পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ সুপার কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরিকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।

থানা পুলিশ জানায়, ওই নারীর ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ওই নারীর দেড় বছর আগে তার স্বামী মৃত্যুবরণ করেন। তিনি নাবালক দুই সস্তানকে নিয়ে স্বামীর বাড়ীতে বসবাস করে আসছিল। একই এলাকার মোক্তার আলীর ছেলে শাহ আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। গত ১৮ নভেম্বর শাহ আলম তার বাড়িতে গেলে সেই নারী তাকে বিয়ে করার চাপ দেন। এতে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। ঝগড়ার শব্দ পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে শাহ আলমকে আটক করে নারীকে বিয়ে করার চাপ দেয়।

পরের দিন শাহ আলমের বোনের জামাই মনির হোসেন শাহ আলমের সঙ্গে বিয়ে দেয়া হবে বলে ওই নারীকে ডেকে নিয়ে মারপিট করে তার মুখে বিষ ঢেলে দেয়। তবে মনির এলাকাবাসীকে জানায়, ওই নারী মনিরের বাড়িতে গিয়ে বিষ পান করেছে। পরে সন্ধ্যায় মনির হোসেন ওই নারীকে স্থানীয় ইব্রাহীম মেম্বারের বাড়িতে নিয়ে তিন দিন ঘরে তালাবদ্ধ অবস্থায় আটক রেখে তাকে মারপিট করে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রেখে ছেড়ে দেয়।

অভিযোগকারী নারী জানান, ইব্রাহিম মেম্বার তিনদিন আটক করে তাকে মেরে ফেলার চেষ্টা করে। শারীরিক নির্যাতন করে। পরে তিনশত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর রেখে আমাকে ছেড়ে দেয়।

এ ব্যাপারে ইউপি মেম্বার ইব্রাহিম মিয়া জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করে তাকে ৫০ হাজার টাকা দিয়ে বিদায় করে দেয়া হয়েছে। তবে আমি তাকে কোন প্রকার মারপিট করি নাই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।

কালিয়াকৈর থানার অফিসার্স ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ডাক্তারি পরীক্ষার পর মামলা রুজু হবে। ওই নারীকে থানায় আসতে বলেছি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা