সারাদেশ

যৌন উত্তেজক সিরাপ মজুদ, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক বগুড়া : বগুড়ায় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ বিক্রি ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সেই সঙ্গে ৩৬০ বোতল সিরাপ জব্দ করে ধবংস করা হয়। আজ শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলা ছাতাপট্টি এলাকায় ‘পান্না স্টোর’ নামের প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা শহরের কাঠালতলা ছাতাপট্টিতে অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে লাইসেন্সবিহীন, জনস্বাস্থের জন্য মারাত্মক ক্ষতিকর মিসব্রান্ডেড ওষুধ বিক্রি ও মজুদ করার অপরাধে পান্না স্টোরের মালিক মো. পান্নাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পান্না স্টোর থেকে অবৈধ যৌন উত্তেজক জিংসিং ও লায়ন ব্র্যান্ডের ৩৬০ বোতল সিরাপ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা সিরাপ বগুড়া জেলখানার পাশে ডাম্পিং স্টেশনে নিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে ধ্বংস করা হয়।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বগুড়া জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছিম রেজা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।জব্দ করা যৌন উত্তেজনামূলক ওষুধগুলো ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেন পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শাহ আলী।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা