সারাদেশ

মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : বরযাত্রী নিয়ে ট্রলারডুবির ঘটনায় মো. হাসান (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার টাংকির ঘাটের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন সাতজন। নিহত মো. হাসান হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে।

কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. তাহসিন রহমান জানান, বিকেলে নিখোঁজদের স্বজনরা নদীতে একটি মরদেহ ভেসে যাচ্ছে বলে আমাদেরকে জানায়। সঙ্গে সঙ্গে নদীতে টহল দেওয়া অবস্থায় কোস্টগার্ডের একটি দল গিয়ে মেঘনা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে নিখোঁজদের স্বজনরা এটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে বলে নিশ্চিত করে। হাসান নিখোঁজ হওয়া আটজনের মধ্যে একজন।

প্রসঙ্গত, গেলো ১৫ ডিসেম্বর বিকেলে কনেসহ বরযাত্রী নিয়ে ট্রলারটি হাতিয়ার চানন্দী ঘাট থেকে বরের বাড়ি ঢালচরের উদ্দেশে ছেড়ে যায়। ট্রলারটি ঢালচরের কাছাকাছি এলে প্রবল স্রোতে নদীতে নিমজ্জিত হয়ে যায়। এই ঘটনায় কনে তাছলিমাসহ সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ ছিলেন আটজন। তাদের মধ্যে আজ বিকেলে মো. হাসান নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ট্রলারটির মধ্যে নারী-পুরুষ ও শিশুসহ প্রায় অর্ধশতাধিক লোক ছিল বলে জানা যায়।

কনের বাবাব ইব্রাহীম সওদাগর জানান, তার মেয়ে তাছলিমার সঙ্গে হাতিয়ার ঢালচরের বেলাল মিস্ত্রীর ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। গেলো মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে বরের বাড়িতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা