সারাদেশ

কুমিল্লায় মালবাহী ট্রাকে ইয়াবার চালান

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লায় একটি মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে একটি ট্রাকে অভিযান চালায় র‌্যাব। এ সময় ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হলেন- নোয়াখালীর হাতিয়ার বীরবীরি গ্রামের মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের টেকনাফের কচুবনিয়া গ্রামের মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের বাশখালীর শেখেরখিল গ্রামের আমির হোসেন (২৬)।

র‌্যাব-১১ এর সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবকে জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে তল্লাশি করা হয়। এ সময় ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘ দিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা