সারাদেশ

পুকুরে মিলল শিশু আরাফাতের লাশ

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের তিন দিন পর রক্তাক্ত অবস্থায় পুকুর থেকে আরাফাত নামের ৯ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মদনপুর লাওসার এলাকার সাবেক মেম্বার রফিকুল ইসলামের (মনা) ছেলে আরাফাত।

তার স্বজনরা জানান, গত ১৫ ডিসেম্বর রাত ৯টার দিকে নিখোঁজ থাকার পর শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে মনা মেম্বারের বাড়ির পাশের একটি বড় পুকুরে ভাসমান অবস্থায় আরাফাতের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

আরাফাতের আত্মীয়রা আরও জানান, ‘তিন দিন আগে রাত ৯টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে থানায় নিখোঁজের জিডি করা হয়েছিল। পরবর্তীতে শুক্রবার সকালে পুকুরে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।’

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমসহ ধামগড় ফাঁড়ি পুলিশ সদস্যরা।

এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একই এলাকার তোফাজ্জলের ছেলে রাব্বি (২৩) কে আটক করেছে পুলিশ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা