সারাদেশ

সিলেটে সোয়া কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণের বারসহ এক দুবাই ফেরত যুবককে আটক করা হয়েছে।

তার নাম জামিল আহমদ (২৮)। বাড়ি ব্রাক্ষ্মণবাড়িয়ার কসবা উপজেলার সায়দাবাদে।

উদ্ধারকৃত স্বর্ণের ১৪টি বারের ওজন প্রায় ২ কেজি (১৯৭২ গ্রাম)।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটে দেশে ফিরছিলেন জামাল।

সিলেটের কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মো. আল-আমিন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি সান নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুবাই থেকে সিলেটে আসা ফ্লাইটে চোরাই পথে সোনা আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিমান অবতরণের পরপরই ভেতরে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে জামিল আহমদের কাছে থাকা মোট ১৪টি স্বর্ণের বার ও কয়েকটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও উল্লেখ করেন আল-আমীন।

সান নিউজ/এক/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা