সারাদেশ

অভিবাসী দিবসে গোপালগঞ্জে ১১ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

নিজম্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক এবং রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন সাহা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ১১ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন অংকের মোট ১ লাখ ৮০ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

সান নিউজ/বকু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে কাজ করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক বিশ্বে হিসাববিজ্ঞান...

আমাদের উদ্দেশ্য সৎ, কিন্তু যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নাই’ : বাকের কালিবাফ

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে ইরানের পার্লামেন্ট...

ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখাই একমাত্র সমাধান?

ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

সাজানো সংকট দেখিয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার

মাদারীপুরের গ্যাসের গোডাউনে পর্যাপ্ত মজুত থাকলেও কৃত্রিম সংকট দেখিয়ে সরকার নি...

১ ব্যারেল ১ ডলার সমপরিমান ক্রিপ্টোকারেন্সি হবে টোল !

যুদ্ধবিরতি শুরুর পর মাত্র হাতেগোনা কয়েকটি জাহাজ চলাচল করেছে। আর বার্তা সংস্থা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা