সারাদেশ

চুরি করা দেখে ফেলায় বৃদ্ধকে গলাকেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, চারঘাট (রাজশাহী) : রাজশাহীর চারঘাটে মানসুর রহমান (৭০) নামের এক বৃদ্ধকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন হয়েছে। নিজঘরে চুরি করতে দেখে ফেলায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার দুই যুবক খুনের কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৩ ডিসেম্বর রাতে বৃদ্ধ মানুসরকে গলাকেটে হত্যা করা হয়। তিনি উপজেলার শলুয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, চুরির উদ্দেশ্যে কেউ তাকে হত্যা করেছে। সে অনুযায়ী পুলিশ তদন্ত শুরু করে। বুধবার সন্দেহভাজন দুজনকে গ্রেফতারের পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়।

গ্রেফতারকৃতরা হলেন- প্রতিবেশী রোমান হোসেন সেতু (২১) ও আকাওয়াদ হোসেন শাওন (২৭)। গতকাল দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ইফতেখায়ের আলম জানান, অর্থের লোভে তারা বৃদ্ধ মানসুরকে হত্যা করে। দুজনই বখাটে ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

তিনি আরও জানান, বাড়িতে একাই থাকতেন মানসুর। এ সুযোগে ঘটনার দিন তার বাসায় চুরির পরিকল্পনা করে ওই দুজন। রাতে সেতু সীমানা প্রাচীর টপকিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। আর শাওন বাসার বাইরে অবস্থান করে। এক পর্যায়ে মানসুর তার রুমের দরজা খুলে বাথরুমের দিকে গেলে সেতু ঘরে ঢুকে মূল্যবান সামগ্রী খুঁজতে থাকে। বিষয়টি টের পেয়ে চিৎকার দেন মানসুর। এ সময় সেতু তাকে জাপটে ধরে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাতে থাকা ‘এন্টি কাটার’ দিয়ে বৃদ্ধ মানসুরের গলাকেটে পালিয়ে যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা