সারাদেশ

ভাস্কর্য ভাঙচুর, পুলিশ হেফাজতে কলেজ অধ্যক্ষসহ ৩ 

নিজস্ব প্রতিনিধি, কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়ার কুমারখালী কয়া কলেজের সামনে নির্মিত ব্রিটিশবিরোধী আন্দোলনের অগ্রনায়ক বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য রাতের আঁধারে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। জিজ্ঞাসাবাদের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনর রশিদ ও নৈশপ্রহরী খলিলুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে স্থানীয়রা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙা দেখে প্রশাসনকে অবহিত করলে তারা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়।

উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান জানান, বিপ্লবী বীর বাঘা যতীনের মুখ ও নাকের একাংশ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার পর প্রশাসনিকভাবে দুর্বৃত্তদের যেভাবে আটক করা হয়েছে এ ঘটনায়ও খুব দ্রুত দোষীদের খুঁজে বের করা হবে।

কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ইতোমধ্যে গোয়েন্দা সংস্থাসহ প্রশাসনের বিভিন্ন দফতরকে কাজে লাগানো হয়েছে। দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও জানান, দোষীদের খুঁজে বের করতে কলেজের সভাপতি, অধ্যক্ষ ও নৈশপ্রহরীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা