সারাদেশ

মোবাইল দেয়ার কথা বলে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলা এলাকায় এক গৃহবধূকে (২৩) গণধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক ও সহযোগীসহ সাত জনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের নবীরটেক গ্রামের চক এলাকায় এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- কাপাসিয়ার তরগাঁও এলাকার রোমন বেপারী (২০), একই এলাকার বোয়ালেরটেকের জোবায়ের (২১), মোস্তারীন সরদার (২১), মাহবুবুল হোসেন শাকিব (২২), মাসুম শেখ (২১), রাকিব হোসেন (২০) ও মাহফুজুল হক (২০)। এছাড়া প্রধান অভিযুক্ত কাপাসিয়ার চরখামের এলাকার সাখাওয়াত পলাতক রয়েছে।

ইন্সপেক্টর (তদন্ত) মো. আফজাল হোসাইন জানান, গণধর্ষণের শিকার ওই গৃহবধূর শ্বশুর বাড়ি নরসিংদীর মনোহরদীতে। তার বাবার বাড়ি গাজীপুরের নবীরটেক এলাকায়। ১৬ ডিসেম্বর তিনি বাবার বাড়ি বেড়াতে আসেন।

এদিকে, গত ২/৩ মাস ধরে সাখাওয়াতের সঙ্গে মোবাইল ফোনে তার প্রেমের সম্পর্ক চলছে। বৃহস্পতিবার শাখাওয়াত ওই গৃহবধূকে একটি মোবাইল ফোন দেয়ার কথা বলে ডেকে নেয়। পরে তারা কথা বলতে বলতে নবীরটেক এলাকায় যায়। সেখানে সাখাওয়াত ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। বাকিরা এ ঘটনা দেখে ফেলে এবং ওই গৃহবধূকে ধরে নিয়ে তাদের মধ‌্যে রোমন বেপারী, জোবায়ের ও মোস্তারীন সরদার একাধিকবার ধর্ষণ করে।

পুলিশ কর্মকর্তা বলেন, “ওই সময় সাকিব গৃহবধূকে মারধর করে মোবাইল কেড়ে নেয়। পরে অন্যরা গৃহবধূর মাকে ফোন করে জানায়- আপনার মেয়ে খারাপ কাজ করে ধরা পরেছে। সে আমাদের কাছে আটক আছে। তাকে ছাড়িয়ে নিতে ৫০ হাজার টাকা দাবি করে পার্সোনাল বিকাশ নম্বর দেয়। পরে গৃহবধূর মা কাপাসিয়া থানায় গিয়ে বিষয়টি জানান। ওই বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করা হয়।”

এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অপর আসামিকে গ্রেফতারের অভিযান চলছে বলে জানান ইন্সপেক্টর আফজাল হোসাইন।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা