সারাদেশ

শবে মেরাজে ইবাদত বাসায় করার আহ্বান 

সান নিউজ ডেস্ক:

আজ পবিত্র শবে মেরাজ। ইসলামের ইতিহাসে এই দিন রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর সঙ্গে সাক্ষাত করতে আরশে আজিমে গমন করেছিলেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অত্যন্ত মহিমাপূর্ণ ও তাৎপর্যবহ।

এ উপলক্ষে সারা মুসলিম জাহান পবিত্র সবে মেরাহের রাতে নামাজ কালাম নিয়ে ব্যস্ত থাকেন। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে রাত ব্যাপী চলে ইবাদত।

তবে নভেল করোনাভাইরাসের মহামারীর মধ্যে মেরাজের রাতে মুসলমানদের বাসায় থেকে ইবাদত করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সংক্রমণ রোধে এ রাতে ইবাদত বাসায় করার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে কোনও অনুষ্ঠানের আয়োজন করিনি। মুসল্লিদের কাছেও আহ্বান তারা যেন বাসায় নফল ইবাদত করেন। দেশের জন্য, সবার মুক্তির জন্য দোয়া করেন।

শবে মেরাজের রাতে মসজিদে মিলাদ হয়, মুসল্লিরা নফল নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেন। প্রতি বছর শবে মেরাজ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনও করে ইসলামিক ফাউন্ডেশন। সংস্থাটির আয়োজনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ, দোয়া, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতো। এবার কোনও আয়োজন করেনি ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক বলেন, সরকার গণজমায়েত করতে মানা করেছেন। এ কারণে খুব জরুরি প্রয়োজন না হলে আমরাও কোনও মিটিং করছি না। এবার ইসলামিক ফাউন্ডেশন থেকে বায়তুল মোকাররমে কোনও আয়োজন নেই।

মুসল্লিদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, তারা যেন ফরজ নামাজ শেষ করে বাসায় নফল ইবাদত করেন।

তবে এ সংক্রান্ত কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেনি ইসলামিক ফাউন্ডেশন। এর আগে শুক্রবার বিজ্ঞপ্তিতে জুমার নামাজের জন্য বাসায় থেকে ওজু ও সুন্নত নামাজ পড়ে যেতে অনুরোধ করা হয়েছিল।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দুই উৎসবে নির্বাচিত ভাবনার নতুন সিনেমা

দেশের প্রেক্ষাগৃহে এখনো মুক্তি না পেলেও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্যে...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা