সারাদেশ

সিলেটে আইসোলেশনে থাকা লন্ডন প্রবাসীর মৃত্যু

সিলেট প্রতিনিধি: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা লন্ডন প্রবাসী এক নারী (৬১) মারা গেছেন। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয়। সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি আইসোলেশনে ছিলেন।

ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রবাসী ওই নারী করোনাভাইরাসের কারণে মারা গেছেন কিনা বিষয়টি দেখা হচ্ছে। পরীক্ষা শেষে যদি জানা যায়, তিনি করোনা ভাইরাসের কারণে মারা গেছেন, তাবে লাশ হস্তান্তরের সময় নির্দেশনা দেওয়া হবে, কী করা প্রয়োজন। লাশ এখনও হাসপাতালেই রয়েছে।’

প্রবাসী ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন বলে জানা গেছে। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্ট থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে ২০ মার্চ শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

বিসিএসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম

অভাবের সংসারে বেড়ে উঠেছেন সোহেল রানা। দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রমের...

লাল-সবুজ জার্সি কি আর পরবেন না রোনালদো!

পর্তুগালের জার্সিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পথচলা কি...

অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

অক্টোবর মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে...

ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ টেস্ট কিট

ডেঙ্গু মোকাবেলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। এসব কিট পর্য...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা