সারাদেশ

করোনায় সিলেটে আরেকজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪৭

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আরেকজনের মৃত্যু হয়েছে। তিনি ৭৫ বছরের বৃদ্ধা। বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। এদের মধ্যে সিলেট জেলার ১৯২, সুনামগঞ্জের ২৫, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

এই সময়ে আরও ৪৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুনসহ মোট শনাক্তকৃতের সংখ্যা ১৫ হাজার ১২০। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৮শ' ৩৭, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৯৫, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৩৪ ও মৌলভীবাজারে ১ হাজার ৮শ' ৫৪ জন।

এসময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৪৩ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩৬, সুনামগঞ্জের ৫ ও হবিগঞ্জের ২ জন।

সব মিলিয়ে বিভাগজুড়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৮শ' ৯০। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ১শ' ৪৭, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৩৯, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৮১ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ২৩ জন।

বর্তমানে করোনা উপসর্গ নিয়ে ও আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২ হাজার ১১ জন। এরমধ্যে ৩০ জন আক্রান্ত হয়ে আর অন্যরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা