সারাদেশ

কিশোরীকে ধর্ষণের পর হত্যা, ৩ যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়িতে কিশোরী ধনিতা ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিন যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ডও করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রুমেন্দ্র ত্রিপুরা ওরফে রুমেন (২৬), ত্রিরন ত্রিপুরা (২০) ও কম্বল ত্রিপুরাকে (২৫)।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহেরের আদালত এ রায় দেন। তিন আসামির মধ্যে কম্বল ত্রিপুরা জামিনে গিয়ে পলাতক রয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৩ মে খাগড়াছড়ির ভাইবোনছড়ার বড়পাড়ার বাসিন্দা মন মোহন ত্রিপুরা ও তার স্ত্রী স্বরলেখা ত্রিপুরা মেয়েকে একা বাসায় রেখে জেলার দীঘিনালা বেড়াতে যান। ওই সুযোগে রাতে একই ইউনিয়নের বেজাচন্দ্রপাড়ার ওই তিন যুবক মদ্যপান করে ঘরে ঢুকে ধনিতা ত্রিপুরা (১৭) নামে কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে। পর দিন সকালে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিন ধর্ষককে গ্রেফতার করে।

এ ঘটনায় কিশোরীর মা তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ একই বছর ২৮ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ২২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেক আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা