সারাদেশ

ভালুকায় কুমিরের চামড়া রফতানি করে স্বাবলম্বী খামারীরা

নিজস্ব প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে কুমিরের। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কুমিরের চামড়া রফতানি করছেন চাষিরা।

পরিবেশ অনুকূলে থাকায় সাহস করে কুমিরের খামার করে সফলতার শিখরে রেপটাইলস খামারের উদ্যোক্তারা। এই খামার থেকে গত ৫ বছরে প্রায় ১৫০০ কুমিরের চামড়া বিদেশে রফতানি করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় সাত কোটি টাকা। ২০০৪ সালে মাত্র ৭৫টি কুমির নিয়ে যাত্রা শুরু করা এই খামারে বর্তমানে ৩ হাজার ১শ কুমির রয়েছে।

আন্তর্জাতিক বাজারের চাহিদাকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকার হাতিবেড় গ্রামে ১৫ একর জায়গায় বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে কুমিরের খামার। মালয়েশিয়া থেকে আমদানি করা ৭৫টি কুমির দিয়ে যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম।

কুমিরের প্রজনন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলায় ব্যাপক সফলতাও মিলছে তাদের। বছরে ৬৫-৭৫টি ডিম দিতে সক্ষম এমন মা কুমির এখন ৫ শতাধিক। প্রজনন মৌসুমে মা কুমিরের ডিম থেকে কৃত্রিম উপায়ে বছরে প্রায় ১ হাজার বাচ্চা উৎপাদন করা হয়।

খামার কর্তৃপক্ষ বলেন, ভবিষ্যৎ পরিকল্পনা আছে এগুলো রফতানি করার।

স্থানীয়রা বলেন, টিকিটের বিনিময়ে এখানে যদি দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হয় তাহলে অনেক ভালো হবে। এই প্রজেক্ট হওয়াতে আমাদের এলাকার অনেক ভালো হয়েছে।

পর্যটন শিল্প বিকশিত এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ভালুকার উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন বলেন, আমাদের পক্ষ থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা করার সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই করবো। নতুন উদ্যোক্তাদের এ ব্যবসায় আগ্রহী করে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়ার দাবি জানান খামার কর্তৃপক্ষ।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা